হোম > বিশ্ব > ইউরোপ

তেহরানে পুনরায় দূতাবাস চালুর ঘোষণা স্পেনের

আমার দেশ অনলাইন

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও তেহরানে দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ তথ্য জানান।

তিনি বলেন, তেহরানে স্পেনের রাষ্ট্রদূতকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরাসরি ইরানের রাজধানী থেকেই শান্তি প্রচেষ্টায় অংশ নেওয়া যায়।

একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরাইল এই আইন লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন ভেঙেছে।

বর্তমানে স্পেন পশ্চিমা বিশ্বের মধ্যে অন্যতম কড়া সমালোচক হিসেবে উঠে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান ও লেবাননে সামরিক কর্মকাণ্ডের বিরোধিতায়।

এছাড়া চলমান সংঘাতের প্রেক্ষাপটে স্পেন ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যেকোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

এসআর

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট