হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন: মস্কো

আমার দেশ অনলাইন

ইউক্রেনে এক রাতেই ২৮০টির বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে রাশিয়া। এটি যুদ্ধ শুরুর পর থেকে অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মোট ২৮৩টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে প্রায় ৯০টি ড্রোন গুলি করে নামানো হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ইউরি স্লিউসার।

রাজধানী মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীমুখী ২৭টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সারাতভ অঞ্চলে ড্রোন হামলায় কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন আহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর রোমান বুসারগিন।

২০২২ সাল থেকে রাশিয়ার ধারাবাহিক হামলার জবাবে ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার ভেতরে আঘাত হানছে। কিয়েভের দাবি, তারা মূলত সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে, যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার গতি ফেরাতে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা শনিবার যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে স্থগিত হয়ে যাওয়া রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরবর্তী ধাপ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্পষ্ট ধারণা পাওয়ার চেষ্টা করবে ইউক্রেন।

সূত্র: এএফপি

এসআর

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল

১০ মাসে রাকসুর বরাদ্দ ৯১ লাখ, উত্তোলন ৬৩ লাখ

পেট কাটা গলিত লাশটি বিডিআর সদস্য নজরুলের, দাবি স্বজনদের

‘প্রবাসী কার্ড’ উদ্বোধনের তারিখ পরিবর্তন

দুশ্চিন্তায় হোটেল মালিকরা

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ