হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে এক সপ্তাহের জন্য হামলা বন্ধ করছেন পুতিন: ট্রাম্প

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক সপ্তাহের জন্য ইউক্রেনের কিয়েভ ও অন্যান্য অঞ্চলে আক্রমণ চালাবে না রাশিয়া। ট্রাম্প দাবি করেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ব্যক্তিগতভাবে অনুরোধ’ করার পর এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহরে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছি। পুতিন এতে রাজি হয়েছেন। আমরা এ সিদ্ধান্তে খুব খুশি।’

আগের দিন বুধবার ইউক্রেনের জনৈক এমপি অ্যালেক্সেই গোনচারেঙ্কো সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, ইউক্রেনের বিদ্যুৎ খাতে হামলা বন্ধের ব্যাপারে কিয়েভ ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের কয়েক ঘণ্টা আগে রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভের সঙ্গে যোগাযোগ করেছিলেন সাংবাদিকেরা। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরএ

নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন ম্যাক্রোঁ

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আমরা সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে মেলোনি

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প

জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

ব্রিটিশ উচ্চশিক্ষায় বড় বিপদের পূর্বাভাস

সমর্থন পেতে জি-৭ এ ট্রাম্প, তবে সদিচ্ছা নিয়ে সংশয়

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাক্রোঁ