হোম > বিশ্ব > ইউরোপ

হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির

আমার দেশ অনলাইন

আফ্রিকায় খাদ্য সংকট এড়াতে হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য জরুরি পণ্য পরিবহনের জন্য একটি ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।

রোম থেকে এএফপি জানায়, ব্রিটেনের সমন্বয়ে আয়োজিত ইরান বিষয়ক এক বৈঠকে ভিডিওর মাধ্যমে অংশ নেন আন্তোনিও তায়ানি। তিনি এক বিবৃতিতে বলেন, হরমুজ প্রণালি দিয়ে সার ও অন্যান্য মানবিক পণ্য পরিবহন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে বলা হয়, তায়ানি নেদারল্যান্ডসের মন্ত্রী ও সংযুক্ত আরব আমিরাতের উপ-মন্ত্রীর সঙ্গে মিলে জাতিসংঘের সঙ্গে কাজ করে যত দ্রুত সম্ভব একটি ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশেষ করে সার ও অন্যান্য সব পণ্য পরিবহনে গুরুত্বারোপ করেন। এটি আফ্রিকার দেশগুলোতে নতুন খাদ্য সংকট প্রতিরোধের জন্য অপরিহার্য।

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট