হোম > বিশ্ব > ইউরোপ

লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, গ্রেপ্তার ২০০

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ফিলিস্তিনপন্থি এক বিক্ষোভ থেকে ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর সমর্থনে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, ট্রাফালগার স্কয়ারে আয়োজিত অবস্থান ধর্মঘটে অংশ নেওয়া বিক্ষোভকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির পক্ষে প্ল্যাকার্ড বহন করছিলেন, যা আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। এ সময় পুলিশ একে একে বিক্ষোভকারীদের সরিয়ে নেয়, আর উপস্থিত অন্যরা হাততালি ও উল্লাসে তাদের সমর্থন জানান।

গত বছরের জুলাইয়ে ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর সঙ্গে সম্পৃক্ততা বা সমর্থন জানালে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি লন্ডনের হাইকোর্ট এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা এক চ্যালেঞ্জে রায় দিয়ে বলেছিল, এটি মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। যদিও সরকার এ রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি পেয়েছে।

হাইকোর্টের রায়ের পর কিছু সময়ের জন্য গ্রেপ্তার কার্যক্রম স্থগিত রাখলেও মার্চের শেষ দিকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ পুনরায় তা শুরু করে।

পুলিশ জানিয়েছে, শনিবারের বিক্ষোভ থেকে ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বয়স ২৭ থেকে ৮২ বছরের মধ্যে।

বিক্ষোভে অংশ নেওয়া ফ্রেয়া নামের এক নারী বলেন, ‘এভাবে উপস্থিত থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা গণহত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে যেতে চাই।’

এদিকে আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিজ’ দাবি করেছে, প্রায় ৫০০ মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তারা অভিযোগ করেন, সরকারের নিষেধাজ্ঞা আদালতে প্রশ্নবিদ্ধ হলেও পুলিশ গ্রেপ্তার চালিয়ে যাচ্ছে, যা শান্তিপূর্ণ প্রতিবাদের ওপর ‘ভুল দমননীতি’।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত ‘প্যালেস্টাইন অ্যাকশন’ মূলত ইসরাইলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসসহ বিভিন্ন অস্ত্র কারখানার বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই নিষেধাজ্ঞা ঘিরে ইতোমধ্যে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে এবং অনেক মামলার বিচার প্রক্রিয়াও স্থগিত রাখা হয়েছে, যা আগামী ৩০ জুলাই পুনর্বিবেচনা করা হবে।

এসআর

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

স্টারমারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাতে যে শর্ত দিল ফ্রান্স