হোম > বিশ্ব > ইউরোপ

ফ্রান্সের ৫৩ প্রশাসনিক এলাকায় তাপপ্রবাহের সতর্কতা

আমার দেশ অনলাইন

ফ্রান্সের ৫৩টি প্রশাসনিক এলাকাকে শুক্রবার দুপুর থেকে তাপপ্রবাহের সতর্কতার আওতায় নেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর মেটেও-ফ্রান্সের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এই সতর্কতা কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ২৬টি এলাকায় কমলা সতর্কতা ঘোষণা করা হয়েছিল। একদিন পর সেই তালিকায় আরও ২৭টি এলাকা যুক্ত হলো।

মেটেও-ফ্রান্স জানায়, এই বসন্তে ফ্রান্সে এটি দ্বিতীয় তাপপ্রবাহ এবং এই তাপপ্রবাহ ‘ব্যাপক, দীর্ঘস্থায়ী ও তীব্র’ হতে পারে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর আরও জানায়, আজ ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মাসিফ সেন্ট্রাল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (৯৩ থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইট)-এর মধ্যে থাকবে। তবে ফ্রেঞ্চ রিভিয়েরা এবং কর্সিকা অঞ্চলের কাছাকাছি এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া রাজধানী প্যারিস এবং ইলে-দ্য-ফ্রান্স অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস (৯৭ থেকে ৯৯ ডিগ্রি ফারেনহাইট)-এর কাছাকাছি থাকার পূর্বাভাস দিয়েছে মেটেও-ফ্রান্স।

প্যারিসের ক্যানাল সেন্ট-মার্টিনের তীরে গরমে স্বস্তি খুঁজছেন অনেকে।

ফ্রান্সের আবহাওয়া দপ্তর আরও জানায়, আজ ফ্রান্সের পশ্চিমাঞ্চলের মাসিফ সেন্ট্রাল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (৯৩ থেকে ৯৭ ডিগ্রি ফারেনহাইট)-এর মধ্যে থাকবে। তবে ফ্রেঞ্চ রিভিয়েরা এবং কর্সিকা অঞ্চলের কাছাকাছি এলাকায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

সূত্র: ডয়েচে ভেলে বাংলা

এআরবি

ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সরাতে যে শর্ত দিল ফ্রান্স

যুক্তরাজ্যে ভাগ্য নির্ধারণী নির্বাচনে জয় চাইছেন স্টারমারের প্রতিদ্বন্দ্বী

মস্কোতে ইউক্রেনের ‘বৃহৎ’ ড্রোন হামলা

শুক্রবারে ইরান-মার্কিন আলোচনা, নিশ্চিত করল সুইজারল্যান্ড

বর্ণবাদের আগুনে পুড়ছে আয়ারল্যান্ড

লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে: ম্যাক্রোঁ

নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন ম্যাক্রোঁ

ভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

আমরা সবচেয়ে জনপ্রিয় জুটি: মোদিকে মেলোনি

ইরান যুদ্ধের ধাক্কায় স্থায়ীভাবে বদলে যাচ্ছে বিশ্ব অর্থনীতি