হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রে বৈঠক করতে প্রস্তুত আছেন।

সোমবার তিনি ইঙ্গিত দিয়েছেন যে মধ্যস্থতাকারীর অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের একটি বৈঠকে পুতিনের পক্ষে প্রস্তাবটি প্রত্যাখ্যান করা ‘অনেক বেশি কঠিন’ হবে। খবর বার্তা সংস্থা এএফপির।

জেলেনস্কি বলেন, তিনি বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন এবং এখন এর ফল কী হয়, তা দেখার অপেক্ষায় আছেন।

চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকের একাধিক প্রস্তাব পুতিন বারবার প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেনের নেতা এর আগে বলেছিলেন, সোমবার ফ্রান্সে শুরু হওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে তার সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ পুতিন উপেক্ষা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিও বার্তায় জেলেনস্কি জানান, ‘রোববার ট্রাম্পের সঙ্গে আলোচনায় তিনি প্রস্তাব দেন যে যুক্তরাষ্ট্রে এমন একটি বৈঠক আয়োজন করা যেতে পারে, যেখানে পুতিনের পক্ষে তা প্রত্যাখ্যান করা অনেক কঠিন হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখব এর ফল কী হয়। রাশিয়া যদি এই সুযোগও প্রত্যাখ্যান করে, তবে অতিরিক্ত চাপ প্রয়োগ করতে হবে।’

জেলেনস্কি এর আগে বলেছিলেন যে তিনি জি-৭ সম্মেলনের সময় পুতিনের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু মস্কো ‘আবারও প্রমাণ করেছে যে তারা এ বিষয়ে কথা বলতে রাজি নয়।’

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্র এএফপিসহ কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন, এই প্রস্তাবটি কিছুদিন আগেই বিভিন্ন মাধ্যমে মধ্যস্থতাকারী, কূটনীতিক ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল।

সূত্রটি আরও জানায়, ‘এ বিষয়ে কোনো স্পষ্ট উত্তর দেওয়া হয়নি।’

রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

চলতি মাসের শুরুতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি মুখোমুখি আলোচনার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করার পর, পুতিন বলেন যে একটি শান্তি চুক্তি প্রস্তুত না হওয়া পর্যন্ত, তার (জেলেনস্কি) সঙ্গে দেখা করার কোনো মানে নেই।

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের মতো মর্যাদা দেওয়ার প্রস্তাব

একীভূত আয়ারল্যান্ড প্রশ্নে রাজনৈতিক আলোচনায় নতুন মোড়

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

যুদ্ধ ও গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না: ক্যাথরিন কনলি

কিয়ার স্টারমারের আসনে লেবার পার্টির প্রার্থী মুসলিম নারী

সুইজারল্যান্ডে ডাচ পর্যটকবাহী বাস দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

এক দশকেই বিলুপ্ত হতে পারে মানবজাতি, ‘এআই গডফাদার’ হিন্টনের সতর্কবার্তা

এবারের মতো এত গরম আগে দেখেনি স্পেন, ভাঙল তাপমাত্রার সব রেকর্ড

আগস্ট ছিল সবচেয়ে উষ্ণতম মাস, রেকর্ড ভাঙা তাপে পুড়েছে পৃথিবী