হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের প্রভাবে দৈনিক ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ (১২ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল।

নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে একটি পডকাস্টে তিনি বলেন, যুদ্ধের কারণে এখন পর্যন্ত প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ আঞ্চলিক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিরোল আরো জানান, মার্চের তুলনায় এপ্রিল মাসে তেলের সরবরাহে বিঘ্ন দ্বিগুণ হতে পারে এবং এর প্রভাব শিগগিরই ইউরোপে অনুভূত হবে।

তিনি বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি। আমরা ইতোমধ্যে এশিয়ায় এর প্রভাব দেখতে পাচ্ছি, এবং আমার ধারণা এপ্রিল বা মে মাসে এটি ইউরোপেও পৌঁছাবে।’

বিশ্ব জ্বালানি বাজারে এই পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল