হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

আমার দেশ অনলাইন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান বিষয়ে মস্কোর প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে তার দেশের আলোচকেরা প্রস্তুত। শনিবার সন্ধ্যার ভাষণে তিনি জানান, এ বিষয়ে পরবর্তী বৈঠক নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে কিয়েভ। খবর এএফপি।

জেলেনস্কির বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, রোববার আবুধাবিতে মার্কিন, রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনা স্থগিত হতে পারে। তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যেকোনো ধরনের কর্মপদ্ধতি বা ফরম্যাটে আলোচনা ও কাজ করতে ইউক্রেন প্রস্তুত।”

তিনি আরও বলেন, “আমরা আগামী সপ্তাহের বৈঠকের জন্য অপেক্ষা করছি এবং সেগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এই বক্তব্য আসে এমন সময়ে, যখন শনিবার ফ্লোরিডায় মার্কিন দূত স্টিভ উইটকফ রাশিয়ার রাষ্ট্রদূত কিরিল দিমিত্রিয়েভের সঙ্গে ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা করেছেন বলে জানান।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে গত সপ্তাহে শুক্র ও শনিবার আবুধাবিতে ইউক্রেন ও রাশিয়ার আলোচকেরা প্রথমবারের মতো সরাসরি বৈঠকে বসেন। তারা রোববার আবার আলোচনা শুরু করতে সম্মত হয়েছিলেন।

তবে বৃহস্পতিবার জেলেনস্কি ইঙ্গিত দেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে বৈঠকের তারিখ ও স্থান পরিবর্তিত হতে পারে।

মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করছে, উভয় পক্ষই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে কিয়েভের মতে, যুদ্ধোত্তর সমঝোতায় ভূখণ্ডসংক্রান্ত মূল ইস্যুতে এখনো কোনো ঐকমত্য হয়নি।

মির্জাগঞ্জে ছাত্রদলের কমিটি গঠনের এক সপ্তাহ পর বাতিল

দৌলতখানে নার্সের টানাহেঁচড়ায় নবজাতকের মৃত্যু

লংমার্চ নিয়ে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক সন্ধ্যায়

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন অক্টোবরে

মেয়েকে হত্যার অপরাধে পিতার মৃত্যুদণ্ড

পর্যটন খাতের অবদান জিডিপিতে ৭-৮ শতাংশে উন্নীত করতে কাজ চলছে

দিল্লিতে রেড অ্যালার্ট জারি, ফিরে গেল ১৫ বিমান

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আ.লীগ নেতাদের নামে

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী