হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ হামলা, নিহত অন্তত ১২

আমার দেশ অনলাইন

ইউক্রেনের কেন্দ্র পূর্বাঞ্চলের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে খনিশ্রমিক বহনকারী একটি বাসে রুশ ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার (স্থানীয় সময়) ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বাসটি টেরনিভকা শহরের কাছে চলাচল করছিল, যা সম্মুখ সারির প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, নিহত সবাই তাদের একটি খনি থেকে কাজ শেষে ফেরার পথে ছিলেন।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার প্রকাশিত ছবিতে দেখা যায়, হামলায় বাসটির পাশের কাচ ভেঙে গেছে এবং সামনের উইন্ডস্ক্রিন ঝুলে রয়েছে।

দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দ্র গাঞ্জা টেলিগ্রামে জানান, পাভলোহরাদ জেলায় একটি কোম্পানির শাটল বাসের কাছে শত্রুপক্ষের ড্রোন আঘাত হানে। এতে অন্তত ১২ জন নিহত এবং আরও সাতজন আহত হন বলে তিনি জানান।

তবে হামলার পরিস্থিতি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

এদিকে একই অঞ্চলে রাতভর চালানো আরেক দফা ড্রোন হামলায় কেন্দ্রীয় শহর দিনিপ্রোতে এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন বলেও জানান গাঞ্জা।

এই হামলাগুলো এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইউক্রেনে রুশ হামলা একতরফাভাবে কমানোর সময়সীমা শেষ হওয়ার কথা ছিল। ট্রাম্প দাবি করেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীতকালে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধে সম্মত হয়েছেন। তবে ওই সমঝোতার শর্ত স্পষ্ট নয় এবং ক্রেমলিনও আবহাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নিশ্চিত করেনি।

এর আগে রোববার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের একটি মাতৃসদনে রুশ ড্রোন হামলায় চিকিৎসাধীন দুই নারীসহ অন্তত সাতজন আহত হওয়ার খবর দেন অঞ্চলটির গভর্নর।

এসআর

রাজনীতিক-ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সুইস ব্যাংক কেন পছন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

মাদক খুঁজতে গিয়ে পাবলো পিকাসোর চিত্রকর্ম উদ্ধার করল পুলিশ

দুর্নীতির মামলায় ফেঁসে গেলেন স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রী বেগোনা

ফ্রান্সে মদের ওপর কড়াকড়ি, কিন্তু কেন ?

স্টারমারের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

মেলোনিকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বাতিল