হোম > বিশ্ব > ইউরোপ

ইরানে হামলায় ব্রিটেন জড়িত নয়, ইরাক যুদ্ধের ‘ভুল থেকে শিক্ষা’ নিয়েছি: স্টারমার

আমার দেশ অনলাইন

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার স্পষ্টভাবে জানিয়েছেন, ইরানের ওপর কোনো হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততা নেই। তবে তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের বাহিনী কিছু ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করছে, যা কেবল আত্মরক্ষামূলক এবং সীমিত উদ্দেশ্যে অনুমোদিত।

স্টারমার বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্রিটেন অংশ নিচ্ছে না এবং ভবিষ্যতেও কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেবে না। তিনি অতীতের ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে জানান, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বর্তমান নীতিনির্ধারণ করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইরাকের ভুলগুলোর কথা আমাদের সবারই মনে আছে এবং আমরা তা থেকে শিক্ষা নিয়েছি। আমরা ইরানের বিরুদ্ধে হামলায় জড়িত ছিলাম না। এখনো আমরা কোনো আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করব না।’

তিনি আরও জানান, পশ্চিম এশিয়ায় ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন রয়েছে, যা মূলত প্রতিরক্ষামূলক কাজের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং ইতোমধ্যে কিছু হামলা প্রতিহত করতেও সক্ষম হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে। এর জবাবে ইরান পাল্টা আক্রমণ চালিয়েছে এবং ওই অঞ্চলে থাকা বিভিন্ন মার্কিন ও মিত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বলে অভিযোগ উঠেছে।

স্টারমার বলেন, ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পশ্চিম এশিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন, যাদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের ক্রমবর্ধমান আক্রমণ পরিস্থিতি আরও জটিল করে তুলছে এবং পুরো অঞ্চলে স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলছে। স্টারমারের মতে, সমস্যার সমাধান সামরিক শক্তির মাধ্যমে নয়, বরং আলোচনার মাধ্যমেই হওয়া উচিত।

এসআর

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল