হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের লুহানস্ক দখলের দাবি রাশিয়ার

আমার দেশ অনলাইন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা ইউক্রেনের লুহানস্ক অঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে। মন্ত্রণালয়ের বুধবার (১ এপ্রিল) প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “পশ্চিমের সামরিক ইউনিটগুলো লুহানস্ককে পুরোপুরি মুক্ত করেছে।”

রাশিয়া আরও জানিয়েছে, তাদের বাহিনী খারকিভের ভারখানিয়া পিসারিভকা এবং জাপোরিঝিয়ার বোইকোভে গ্রামও দখলে নিয়েছে। লুহানস্ক ও দোনেৎস্ক মিলে বৃহত্তর দনবাস অঞ্চল গঠন করে। লুহানস্কের ৯৯ শতাংশেরও বেশি এলাকা দীর্ঘদিন ধরে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ২০২২ সালে রাশিয়া লুহানস্কসহ চারটি ইউক্রেনীয় অঞ্চলকে সংযুক্ত করে। দোনেৎস্কের প্রায় তিন-চতুর্থাংশ এলাও বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে।

এদিকে, ক্রেমলিন বুধবার পুনরায় ইউক্রেনীয় বাহিনীকে পুরো দোনেৎস্ক ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে কিয়েভ এই দাবি বারবার প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি দনবাস থেকে বাহিনী প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিতেন, তাহলে চলমান যুদ্ধ শেষ করা যেত।

জেলেনস্কি এর একদিন আগে জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রকে একটি আলটিমেটাম দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে দনবাসের অবশিষ্ট অংশ দখলে না নিলে রাশিয়া শান্তিচুক্তির শর্ত আরও কঠোর করবে। জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কূটনৈতিক সমাধান চায়, তবে যুদ্ধবিরতিতে সম্মতি চলমান লড়াইয়ের রেখার ভিত্তিতেই হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া দনবাস দখলের জন্য সামরিক অভিযান চালাচ্ছে, যা পরবর্তীতে পূর্ণমাত্রার যুদ্ধের আকার নিয়েছে। পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে ব্যাপক আর্থিক ও সামরিক সহায়তা দিচ্ছে, যার ফলে যুদ্ধ দীর্ঘায়িত এবং ব্যাপক আকার ধারণ করেছে।

ইরান যুদ্ধে ইতালি থেকে ৫০০ বিমান উড্ডয়ন দাবির বিষয়ে যা বললেন মেলোনি

ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান

শত্রুতা ভুলে কেন তুরস্কের দিকে ঝুঁকছে ফ্রান্স

কোস্তিয়ান্তিনিভকা দখলের দাবি রাশিয়ার, অস্বীকার ইউক্রেনের

তীব্র তাপপ্রবাহে ইউরোপের তিন দেশে ৩,৭০০ জনের মৃত্যু

গাজায় ১০০০ দিনের যুদ্ধে প্রাণ হারিয়েছে ২১ হাজার শিশু

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানল, শত শত দমকলকর্মীর অভিযান

ইউক্রেন যুদ্ধে সামরিক হতাহতের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে: মার্কিন গবেষণা

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ সত্বেও জার্মানিতে এসি ব্যবহারে অনীহা কেন

মস্কোর দিকে আসা ইউক্রেনের ৪৬ ড্রোন ভূপাতিত