প্যারিসের বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারে একটি হিন্দু ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার বিতর্কিত নির্দেশনার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি (সেতে) জানায়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো চলতি বছরের শেষেই তার পদ ছেড়ে দেবেন।
গত ৫ সেপ্টেম্বর হিন্দু ধর্মীয় সংগঠন ‘বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা’ (বিএপিএস)-এর প্রতিনিধিদলের সফরকে কেন্দ্র করে এই বিতর্কের সৃষ্টি হয়। সফরকালে কর্তৃপক্ষের নির্দেশে নারী কর্মীদের এলাকা ছেড়ে যেতে এবং দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকলে আইফেল টাওয়ার সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তা দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
সূত্র: ফ্রান্স২৪