হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যে ট্রেন দুর্ঘটনায় চালকের মৃত্যু, ১১ জনের অবস্থা আশঙ্কাজনক

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের বেডফোর্ড এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে এক ট্রেন চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ জন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ২২ জন মারাত্মক আহত হয়েছেন। বাকি ৫৬ জনের আঘাত সামান্য।

শুক্রবার বিকেলে লন্ডন সেন্ট প্যানক্রাসের দিকে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি দক্ষিণমুখী ট্রেনের মধ্যে এ সংঘর্ষ হয়। ঘটনার কারণ এখনো তদন্তাধীন।

ইস্ট মিডল্যান্ডস রেলওয়ে জানিয়েছে, সংঘর্ষে জড়িত ট্রেন দুটি ছিল করবি থেকে লন্ডনের সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৪টা ৪০ মিনিটের ট্রেন, অন্যটি নটিংহ্যাম থেকে সেন্ট প্যানক্রাসগামী বিকেল ৩টা ৫০ মিনিটের ট্রেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ ঘটনাটিকে ‘মেজর ইনসিডেন্ট’ বা বড় ধরনের দুর্ঘটনা হিসেবে ঘোষণা করেছে।

ন্যাশনাল ইউনিয়ন অব রেল, মেরিটাইম অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (আরএমটি) বলেছে, দুর্ঘটনায় নিহত ব্যক্তি একজন ট্রেনচালক এবং আরএমটির প্রাক্তন প্রতিনিধি ছিলেন। সংগঠনটির মহাসচিব এক বিবৃতিতে নিহত চালকের পরিবার, সহকর্মী ও রেলকর্মীদের প্রতি সমবেদনা জানান।

ঘটনার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিহত ব্যক্তির প্রতি শোক প্রকাশ করে দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন। দুর্ঘটনার কারণে লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনে যাওয়া এবং সেখান থেকে ছেড়ে যাওয়া ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে, কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।

সূত্র: বিবিসি

আরএ

বাগেরহাটে দখলের অভিযোগ প্রবাসী নারীর জমি

খলনায়ক ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি, শুনানি ২৭ আগস্ট

আ.লীগের বিরুদ্ধে নাশকতা মামলায় আসামি বিএনপি-জামায়াতের নেতাকর্মী

যাত্রাবাড়ীতে চার বিদেশি পিস্তল ও ১২ গুলি উদ্ধার, আটক ৬

সংস্কারের যৌক্তিক জায়গায় পৌঁছাতে সবার সহযোগিতা প্রয়োজন: আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

একদিনে হামের উপসর্গে আরো ৫ মৃত্যু

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ