হোম > বিশ্ব > ইউরোপ

কবর খোঁড়ার প্রতিযোগিতা, কোদাল ও শাবল নিয়ে অংশগ্রহণ

আমার দেশ অনলাইন

হাঙ্গেরির উত্তরাঞ্চলের নিয়েরশেউইফালু পাবলিক কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কবর খোঁড়ার প্রতিযোগিতা। শনিবার হাঙ্গেরিয়ান অ্যাসোসিয়েশন অব সেমেটারি মেইনটেইনার্স অ্যান্ড অপারেটরস আয়োজিত এই প্রতিযোগিতায় ৩৮ জন প্রতিযোগী কোদাল ও শাবল নিয়ে অংশ নেন।

প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল- কবর খোঁড়ার পেশার দক্ষতা তুলে ধরা এবং মৃত্যু নিয়ে সামাজিক সংকোচ কাটানো। প্রতিযোগিতায় অংশ নেয় দুই সদস্যবিশিষ্ট ১৯টি দল। বিজয়ী রবার্ট নাগি ও তার সহযোগী লাসলো কিশ ১ ঘণ্টা ২১ মিনিটে নির্ধারিত মাপের কবর খুঁড়ে জয় পান।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী কবরটির গভীরতা ১ দশমিক ৬ মিটার, দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ৮০ সেন্টিমিটার হতে হয়। বিজয়ী দল পুরস্কার হিসাবে পেয়েছে ২ লাখ হাঙ্গেরিয়ান ফরিন্ট, যা প্রায় ৭৮ হাজার টাকার সমান।

সূত্র: এপি

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত

উত্তেজনার মধ্যেই তুরস্কে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিল ইসরাইল

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ

৯/১১ জাদুঘরে যুক্তরাষ্ট্রের শোকের প্রদর্শন, অনুপস্থিত প্রকৃত ইতিহাস

আত্মবিশ্বাসেই এগিয়ে যাচ্ছেন নারী চালকেরা

নিকলী হাওরে নৌকা বাইচ, দর্শনার্থীদের ঢল

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

ঢাকায় বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম