হোম > বিশ্ব > ইউরোপ

রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩

আমার দেশ অনলাইন

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার এই রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

এই হামলায় ইউক্রেনের পোলতাভায় দুজন ও জাপোরিঝিয়ায় একজনসহ মোট তিনজন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।

দেশটির আঞ্চলিক সামরিক প্রশাসন এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

দেশটির আঞ্চলিক কর্তৃপক্ষ জানায়, ওডেসা অঞ্চল ছাড়া ইউক্রেনের বাকি সব জায়গায় ভোররাতে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে।

পোলতাভা আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ভিতালি দিয়াকিভনিচ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জানান, ‘পোলতাভা এলাকায় রাশিয়ার হামলায় আবাসিক ভবন ও একটি হোটেলের ক্ষতি হয়েছে এবং এতে আগুন লেগে গেছে।

তিনি বলেন, রাশিয়ার হামলায় দুই ব্যক্তি নিহত এবং সাত জন আহত হয়েছেন।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ইউক্রেনের আরও দক্ষিণে জাপোরিঝিয়ায় একটি ‘ব্যাপক সম্মিলিত’ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

ফেদোরভ টেলিগ্রামে পোস্ট বলেন, ‘এই হামলায় এক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছে। জাপোরিঝিয়ায় রাতের হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে।’

তিনি আরও জানান, হামলায় ছয়টি আবাসিক ভবন ও দুটি ব্যক্তিগত বাড়ি, একটি দোকান, অনাবাসিক ভবন ও একটি শিল্প অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলার প্রাক্কালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক টেলিভিশন ভাষণে সতর্ক করে বলেন, ‘আমাদের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য রয়েছে যে রাশিয়া একটি ব্যাপক হামলার প্রস্তুতি নিতে পারে।’

এসআর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

একদিনে হামের উপসর্গে আরো ৫ মৃত্যু

কথিত মাদক পাচারকারী নৌযানে মার্কিন হামলা, নিহত দুই

শ্বশুরের কুলখানিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় জামাতা নিহত

৭ জানুয়ারি নয়, এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ

হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে মানববন্ধন

ইরান সফরে পাক সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক

তিন বছরে ঢাবিতে চীনা শিক্ষার্থী বেড়েছে ৭৩ শতাংশ

সালাহর জোড়া গোলে জিতল ট্রাবজোনস্পোর

সাতকানিয়ার ইউএনওর সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্য