হোম > বিশ্ব > ইউরোপ

আয়ারল্যান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিক্ষোভের মুখে ট্রাম্প

আমার দেশ অনলাইন

এক শতাব্দী ধরে বিভক্ত থাকা আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ও উত্তর আয়ারল্যান্ডের পুনরায় একত্রীকরণ একটি ‘চমৎকার’ বিষয় হতে পারে। আমি যা ভাবছি, একসময় তা অবশ্যই হবে, তাই এখন হয়ে যাওয়া ভালো। আমি দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চাই।

গতকাল শনিবার ডাবলিনে দুই দিনের সফরে গিয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এমন বিস্ফোরক মন্তব্যের পর ট্রাম্পের আয়ারল্যান্ড সফরের প্রতিবাদে দেশটির রাজধানী ডাবলিনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন অনেকে। তাদের সঙ্গে ছিল ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড ও ফিলিস্তিনি পতাকা।

১৯২১ সাল থেকে বিভক্ত আয়ারল্যান্ড দ্বীপের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সংঘাতের অবসান ঘটে ১৯৯৮ সালে ‘গুড ফ্রাইডে’ চুক্তির মাধ্যমে। চুক্তির শর্ত অনুযায়ী, কেবল দুই দেশের জনগণ চাইলে গণভোটের মাধ্যমে দেশ দুটির ঐক্য সম্ভব।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স ও আইরিশ টাইমস

পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে ইরান

১১ দলের ঢাকা–রংপুর লংমার্চ শুরু মানিক মিয়া এভিনিউ থেকে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বাসের চাকায় পিষ্ট বাইসাইকেল আরোহী

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ও চাকরিচ্যুতদের মুখোমুখি অবস্থান

হত্যা মামলার আসামিদের ফুলেল সংবর্ধনায় এমপি খোকন

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে প্রস্তুতি সভা

আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ

হরমুজে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ১

দিল্লিতে থাকলেও নরেন্দ্র মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির