হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিস্তারিত জানে না যুক্তরাজ্য: জন হিলি

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ পায়নি।

বিবিসি রেডিও ৪-এর 'টুডে' অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পরিকল্পনা তৈরি করা হচ্ছে, তবে এই মুহূর্তে এর কোনো খুঁটিনাটি বিবরণ নেই।”

হরমুজ প্রণালী প্রসঙ্গে তিনি জানান, যুক্তরাজ্য বিভিন্ন দেশকে একত্রিত করার পাশাপাশি “সামরিক ব্যবস্থার বাইরে বিকল্প পথ তৈরি করতে” কাজ করছে। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিভিন্ন দেশের পক্ষ থেকে এমন অঙ্গীকার পাওয়া, যাতে তারা প্রণালীটি আবারও জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে সহযোগিতা করতে প্রস্তুত থাকে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক একটি পদক্ষেপ। “একজন প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্র এবং ইরান এখন আলোচনা করছে—যা অবশ্যই স্বাগত জানানোর মতো,” বলেন তিনি।

জন হিলির মতে, হরমুজ প্রণালীতে স্বাভাবিক জাহাজ চলাচল পুনরুদ্ধার এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে হলে সংঘাত নিরসনের একটি কার্যকর পথ খুঁজে বের করা জরুরি।

সূত্র: বিবিসি

ফ্রান্সজুড়ে ফের বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখের বেশি মানুষ

জার্মানিতে জেন-জি বিক্ষোভে উগ্রপন্থিদের অনুপ্রবেশের অভিযোগ সরকারের

ফ্রি প্যালেস্টাইন কনসার্ট শেষ করলেন শিল্পী ম্যাকলমোর

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি

ইরান যুদ্ধের প্রভাব, তলানিতে জার্মানির গ্যাসের মজুত

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, গ্রেপ্তার ৫৬৫

ফ্রান্সে আবারও লাখো মানুষের বিক্ষোভ, গ্রেপ্তার ২৯০

জার্মানিতে জেন-জিদের বিক্ষোভে সহিংসতা, দোকানপাটে লুটপাট