হোম > বিশ্ব > ভারত

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের নান্দিয়াল জেলায় বাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস ও ট্রাকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে তিনজন মারা যান। খবর এনডিটিভির।

বাসটি অন্ধ্র প্রদেশের নেলোর থেকে তেলেঙ্গানার হায়দ্রাবাদে যাচ্ছিল। পথে বাসটির ডান পাশের একটি টায়ার হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের ডিভাইডার টপকে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। লরিটি মোটরসাইকেল বহন করছিল।

সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা, বাসের কন্ডাক্টর ও ক্লিনার দ্রুত জানালা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একাধিক ফায়ার সার্ভিস ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাস ও ট্রাক দুটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

দুর্ঘটনায় বাসচালক, ট্রাকচালক ও ট্রাকের ক্লিনার গুরুতর আহত হন এবং দগ্ধ অবস্থায় তাদের মৃত্যু হয়। বাসে থাকা ৩৬ জন যাত্রীর সবাই প্রাণে বেঁচে যান।

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

ভারতে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের উদ্যোগে মুসলিমদের উদ্বেগ

বেইজিংয়ের দিকে ঢাকাকে ঠেলে দিচ্ছে দিল্লির পুশ-ইন নীতি

ভারতের ‘ককরোচ’ আন্দোলনে মুসলিম তরুণদের ভূমিকা কী

মোদির নৈশভোজে গেলেন না জিনপিং, নেপথ্যে কী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষভোজী’—ব্রিকসের নিরামিষ মেনু নিয়ে রাহুলের খোঁচা

মুসলিম পরিচালিত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বন্ধের হুমকি দিল বিজেপি