হোম > বিশ্ব > ভারত

সিইসির অপসারণ চেয়ে প্রস্তাব উত্থাপন হচ্ছে কেরালার বিধানসভায়

আমার দেশ অনলাইন

ছবি: আনন্দবাজার অনলাইন

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে বিধানসভায় প্রস্তাব পেশ করতে যাচ্ছে কেরালার কংগ্রেস সরকার। দেশের প্রথম রাজ্য হিসেবে কেরালাই জ্ঞানেশের বিরুদ্ধে প্রস্তাব আনতে যাচ্ছে। আজ সোমবার এই প্রস্তাব বিধানসভায় পেশ করতে পারেন কেরালার মুখ্যমন্ত্রী ভিডি সতীশন। শাসকদল কংগ্রেসের পাশাাশি বিরোধী বাম দলীয় বিধায়কেরাও এই প্রস্তাবে সমর্থন জানাতে পারেন।

প্রস্তাবে মূলত তিনটি দাবির কথা জানানো হচ্ছে। প্রথমত, দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ। এই বিষয়ে আবেদন জানানো হবে ভারতের কেন্দ্র সরকারের কাছে।

দ্বিতীয়ত, এসআইআর প্রক্রিয়ায় যে সব বৈধ ভোটারের নাম বাদ পড়েছে, তাদের নাম পুনরায় ভোটার তালিকায় ফিরিয়ে আনা এবং এসআইআর প্রক্রিয়ার ‘ভুলত্রুটি’ সংশোধন করা।

তৃতীয়ত, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন পুনরায় পরিবর্তন করা। নিয়োগ সংক্রান্ত প্যানেলে প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতার পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাখা।

২০২৩ সালে এই আইনে পরিবর্তন এনে নিয়োগ প্যানেল থেকে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে এই প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী নিযুক্ত একজন কেন্দ্রীয় মন্ত্রী ও লোকসভার বিরোধীদলীয় নেতা। বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে আপত্তি জানানো হলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্র সরকারের মতই এ ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে।

১৪০ আসনের কেরালার বিধানসভায় কংগ্রেসের নেতৃত্বাধীন শাসকজোট ইউডিএফ-এর ১০২ জন বিধায়ক রয়েছেন। বিরোধী বাম জোট এলডিএফের বিধায়কসংখ্যা ৩৫। আর বিজেপির তিনজন বিধায়ক রয়েছেন। এই প্রস্তাবে বিরোধী বামেরাও সমর্থন করবে বলে আশাবাদী কেরালার কংগ্রেস সরকার।

সূত্র: আনন্দবাজার অনলাইন

আরএ

২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত চাই, দিল্লি পুলিশকে সিজেপির আল্টিমেটাম

‘ভোট চুরির’ মামলায় সিইসিকে রাজসাক্ষী হওয়ার আহ্বান রাহুল গান্ধীর

ভারতের সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে এত বিতর্ক কেন

ককরোচ পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ধ্রুব

ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চাইতে থানায় যাচ্ছে ককরোচ

হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলা, ২ ভারতীয় নাবিক নিখোঁজ

দিল্লিতে বিক্ষোভের ডাক বিরোধীদের, ফের বন্ধ মেট্রো স্টেশন

‘লড়াই সবে শুরু’—ভারতজুড়ে আন্দোলনের ডাক সিজেপির