হোম > বিশ্ব > ভারত

দিল্লিতে ইন্ডিয়া জোট ও বিজেপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা

আমার দেশ অনলাইন

ছবি: এনডিটিভি

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভারতের রাজধানী দিল্লিতে আজ বিক্ষোভে নামছে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া জোট’। ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ পদযাত্রা দুপুর ১২টায় মধ্য দিল্লির মিন্টো রোড-রাজীব চৌক এলাকা থেকে শুরু হয়ে রামলীলা ময়দানে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার স্মরণে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে ।

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। শুধু রামলীলা ময়দানেই মোতায়েন করা হয়েছে ১০ হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য। প্রতিবাদস্থলের আশপাশে দেওয়া হয়েছে ব্যারিকেড।

রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি রোববার দিল্লিতে থাকবেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও সাবেক মুখ্যমন্ত্রীরা।

বিরোধী জোটের এই কর্মসূচিকে সমর্থন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আইসা নেত্রী নেহা বোরাও রামলীলা ময়দানে সমর্থকদের জড়ো হওয়ার ডাক দিয়েছেন। আয়োজকদের দাবি, ১০ লাখ মানুষের জমায়েত হতে পারে রাজধানীতে।

এদিকে, কর্মসূচি ঘিরে দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যন্তর মন্তর ও নির্বাচন কমিশনের কার্যালয়ের বাইরে জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ভারতে মোদিবিরোধী দলগুলো এক ছাতার নিচে, নতুন রাজনৈতিক চাপে সরকার

ভারতের হিন্দুরা গোমূত্র পান করেন, মেঝেতে পড়লে চেটে খান: ইহুদি রাব্বি

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা

এবার দিল্লির রেসকোর্স মসজিদে নামাজ বন্ধ করল সরকার

আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, জানালেন রাহুল গান্ধী

১৫০ বছরের পুরোনো মসজিদে নামাজে নিষেধাজ্ঞা দিল্লি হাইকোর্টের

ভারতে মুসলিম গরু ব্যবসায়ীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলা, উল্টো তাদের বিরুদ্ধেই মামলা

ভারতের উত্তরাখণ্ডে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

১৬ বছরেই ৯ গিনেস রেকর্ড, কে এই বিস্ময়বালক আরিয়ান