হোম > বিশ্ব > ভারত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, বন্দুক হামলায় ৪ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ভারতের মণিপুরে সহিংসতা। ছবি: সংগৃহীত

নতুন করে ফের উত্তেজনা দেখা দিয়েছে ভারতের মণিপুর রাজ্যে। মণিপুরের উখরুল জেলায় ইম্ফল–উখরুল সড়কে শুক্রবার দুপুরে সন্ত্রাসী হামলায় দুই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইম্ফল-উখরুল সড়কের ‘নিউ হেভেন’ এলাকায় দু’টি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন দুই নারী ও দুই পুরুষ। তাদের মধ্যে মা ও ছেলেও রয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে পুরো এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানান, অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে এবং তারা কুকি সম্প্রদায়ের বলে সন্দেহ করা হচ্ছে।

হামলাকারীদের খোঁজে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এরআগে গত বৃহস্পতিবার কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং পাশের সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকার কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৪২ বছর বয়সি এক কুকি নারী নিহত ও আরো দু’জন আহত হন।

মণিপুরে কুকি ও মেতেই সম্প্রদায়ের মধ্যে এই জাতিগত সহিংসতা শুরু হয়েছিল ২০২৩ সালের মে মাস থেকে। সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৩০৬ জনের মৃত্যু হয়েছে। ৪৯ জন এখনো নিখোঁজ এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

আরএ

হাসিনাকে সামরিক বিমানে ফেরত পাঠানোর জল্পনা নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

ভারতের উত্তর প্রদেশে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

ভারতে গোবর-গোমূত্রকেন্দ্রিক বিশ্বাস, রাজনীতি ও চর্চা

ভারতে গোবর ছোড়াছুড়ির উৎসব, রোগমুক্তির বিশ্বাসে মেতে ওঠেন গ্রামবাসী

ভারতে দুই বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি, চড়া পেঁয়াজ-রসুনের দাম

উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট

নীতিমালা শিথিল করে ইসরাইলি ফোন হ্যাকিং প্রযুক্তি কিনছে ভারত

হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় দরজা খুলে দিল মসজিদ