হোম > বিশ্ব > ভারত

তৃণমূল প্রার্থীর বাড়ি ও নির্বাচনি কার্যালয়ে আয়কর দপ্তরের অভিযান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে অভিযান চালিয়েছে আয়কর দপ্তর। শুক্রবার সকাল থেকে রাসবিহারী আসনের এই প্রার্থীর বাড়িতে অভিযান চালানো হয়। পাশাপাশি তার কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছে।

দেবাশিসের বাড়িতে আয়কর দপ্তরের অভিযানের খবর পেয়ে তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হয়েছিলেন তার বাড়ির সামনে। দেবাশিসের বাড়ির পাশাপাশি নির্বাচনী কার্যালয় এবং শাশুড়ির ফ্ল্যাটেও অভিযান চালানো হয়।

এ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি বলেন, ‘বাংলায় কালো টাকার হুন্ডি নিয়ে বসে আছেন। আর তৃণমূলের অফিসে তল্লাসি করছেন। আমার প্রার্থীর বাড়িতে তল্লাশি করছেন।’

তবে দেবাশিসের বাড়িতে কেনো অভিযান চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় কিছুদিন আগে রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে তলব করে ইডি।

রাসবিহারী কেন্দ্রে দেবাশিসের বিপরীতে বিজেপি প্রার্থী করেছে স্বপন দাশগুপ্তকে। এই আসনে এ বার ভাল ফল হবে বলে আশা করছে বিজেপি। এরই মধ্যে শুক্রবার ভোরে রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে আয়কর অভিযান হলো।

সূত্র: আনন্দবাজার

আরএ

হরমুজে অস্থায়ী নৌপথে ইরান-ওমানের সমঝোতা

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসূল ﷺ ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

কুলাউড়ায় ইট ভাঙার গাড়ি উল্টে ১ শ্রমিক নিহত, আহত ৩

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের