হোম > বিশ্ব > ভারত

হঠাৎ রক্তলাল ভারতের ছত্তিশগড়ের আকাশ, কারণ কী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও কিরান্দুলসহ বিভিন্ন এলাকায় আকাশ রক্তলাল হয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অস্বাভাবিক এ দৃশ্য ঘিরে ব্যাপক আলোচনা চলছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে ব্যবহারকারীরা দাবি করছেন, ঘূর্ণিঝড় অর্ণবের কারণে সৃষ্ট প্রতিকূল আবহাওয়ার মধ্যেই আকাশের রং এমন হয়ে ওঠে। বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রবল বাতাস প্রচুর ধুলাবালি ও লোহাসমৃদ্ধ লাল মাটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে ছড়িয়ে দিতে পারে। এর ফলে আকাশে লালচে আভা তৈরি হতে পারে।

এর আগে অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় নারেলের সময়ও একই ধরনের দৃশ্য দেখা গিয়েছিল। যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার ওই অঞ্চলের মাটিতে প্রচুর লোহা থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ধুলার রং লালচে হয়ে উঠতে পারে। বাতাসে এসব কণা ছড়িয়ে পড়লে আকাশকে মঙ্গল গ্রহের মতো দেখায়।

ছত্তিশগড়ের লাল আকাশের দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্যও করছেন ব্যবহারকারীরা। কেউ একে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন, আবার কেউ ‘ইভিল ডেড’ সিনেমার কথা উল্লেখ করেছেন। অনেকে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় অর্ণব। এ সময় বাতাসের একটানা গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ কিলোমিটার। ভারতের আবহাওয়া বিভাগ ঘূর্ণিঝড়টিকে ‘অতি তীব্র’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

ঘূর্ণিঝড়টির প্রভাবে গাছপালা উপড়ে পড়া, ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, মৎস্য আহরণে বিঘ্ন এবং যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ-সংক্রান্ত বিভিন্ন ঘটনায় অন্ধ্রপ্রদেশে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে

শিখ-হিন্দু-মুসলিমের যৌথ অংশগ্রহণে পাঞ্জাবে মসজিদ পুনর্নির্মাণ

গরু জবাইয়ের সন্দেহে মধ্যপ্রদেশে তিন ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

ভারতে ‘ভোটব্যাংক’ ও ‘ভোট কাটুয়া’ তকমার ব্যবহার নিয়ে বিতর্ক

‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি

মুসল্লিদের ওপর হামলার ঘটনা ধামাচাপা দিতে মসজিদের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন, নাসিরউদ্দিন শাহ বললেন, ‘আমি দিমাগি নকশাল’

নভেম্বরে ইন্ডিয়া জোটের সমাবেশ, সমর্থন জানাল ককরোচ পার্টি

উত্তরপ্রদেশ ও আসামের মডেলে কি ‘এনকাউন্টার রাজ্য’ হয়ে উঠছে পশ্চিমবঙ্গ