হোম > বিশ্ব > ভারত

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

আমার দেশ অনলাইন

ছবি: বিবিসি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় স্থাপিত আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ৭০ ফুট উঁচু বিশাল মূর্তি নিরাপত্তা ঝুঁকির কারণে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর পরিদর্শনে গিয়ে প্রকৌশলীরা মূর্তিটিকে অনিরাপদ বলে ঘোষণা করেন।

গত ডিসেম্বরে মেসির ‘জিওএটি’ সফর উপলক্ষে কলকাতায় ফাইবারগ্লাস ও লোহার কাঠামোয় নির্মিত এই বিশাল মূর্তিটি স্থাপন করা হয়। এখানে ‘জিওএটি’ বলতে বোঝানো হয়েছে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’ বা সর্বকালের সেরা।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সোমবার পশ্চিমবঙ্গের গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) প্রকৌশলীরা মূর্তিটি পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, মূর্তিটির কাঠামোগত স্থিতিশীলতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাতাসে এটি দুলছে।

পশ্চিমবঙ্গের রাজ্য আইনপ্রণেতা শারদ্বৎ মুখার্জী বলেন, আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মূর্তিটিকে অনিরাপদ হিসেবে পাওয়া গেছে। আমরা লক্ষ্য করেছি, বাতাসে মূর্তিটি দুলছে।

তিনি আরো জানান, ব্যস্ত সড়ক ও সাবওয়ের কাছাকাছি অবস্থানের কারণে মূর্তিটি অপসারণ করা সহজ নয়। তবে দ্রুততম সময়ের মধ্যেই এটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে দুর্ঘটনা এড়াতে মূর্তিটিকে ভারী নাইলনের দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং আশপাশে ব্যারিকেড স্থাপন করে যান চলাচল ও জনসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে।

স্থানীয় প্রশাসন বর্তমানে মূর্তিটির জন্য বিকল্প স্থান খুঁজছে। জানা গেছে, ৪৫ সদস্যের একটি দল টানা ২৭ দিন কাজ করে এই বিশাল মূর্তিটি নির্মাণ করেছিল।

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত মেসি ভার্চুয়ালি মূর্তিটির উদ্বোধন করেন। বড় পর্দায় উপস্থিত হয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে তিনি উদ্বোধনী বোতাম চাপেন। তবে সেই সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে তার উপস্থিতিকে ঘিরে কিছু সহিংস ঘটনারও খবর পাওয়া যায়।

সূত্র: বিবিসি

এআরবি

তিন বছরে রেকর্ড ৬০ লাখ আফগান শরণার্থী দেশে ফিরেছেন: জাতিসংঘ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট

ডিএমপির জরুরি বিজ্ঞপ্তি, শুক্রবার ঢাকাবাসীকে মানতে হবে ৯ নির্দেশনা

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় এইচএসসি পরীক্ষার্থী নিহত

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে যা বললেন শামা ওবায়েদ

ছয় দফা দাবিতে ১১ দলের লংমার্চ সফল করুন: রেজাউল করিম