হোম > বিশ্ব > ভারত

ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার চেষ্টা, আটক ১

আমার দেশ অনলাইন

ভারতে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিল চলাকালে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গত শুক্রবার মুম্বাইয়ে তাজিয়া মিছিলে বিষাক্ত বড়ি বিতরণের সময় ফায়াজ প্রেমজি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ওই ব্যক্তি জানায়, মিছিলে বিষাক্ত বড়ি বিতরণ করে ১৫ হাজার মানুষকে হত্যার পরকিল্পনা ছিল তার।

বড়িগুলো খাওয়ার পর বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে ফায়াজ প্রেমজিকে বাইকুল্লা এলাকা থেকে আটক করা হয়।

পরীক্ষায় দেখা যায়, বড়িগুলোতে জিঙ্ক ফসফাইড ছিল, যা মূলত ইঁদুর মারার বিষ এবং অন্যান্য ইঁদুর দমনকারী রাসায়নিকে ব্যবহৃত একটি মারাত্মক রাসায়নিক যৌগ। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, প্রেমজি পরে স্বীকার করেন যে তিনি সেদিন হাজার হাজার মানুষকে বিষ প্রয়োগ করতে চেয়েছিলেন।

শনিবার স্থানীয় একটি আদালত তাকে দুই দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রেয়ে রোডের রেহমতাবাদ কবরস্থানের কাছে আশুরার শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ফায়াজকে বড়ি বিতরণ করতে দেখা যায়। ভিড়ের সুযোগ নিয়ে সেগুলোকে ব্যথানাশক ও রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিকারী ওষুধ বলে প্রচারের চেষ্টা করেন তিনি।

সূত্র জানায়, অন্তত ১১ জন ওই বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত। আক্রান্তদের একজন সালমান সাইয়েদ ক্যাপসুল খাওয়ার পর পেটে ব্যথা ও বমির অভিযোগ করেন।

সূত্র: এনডিটিভি

আরএ

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারতের টেস্টের সঙ্গে রিয়ালের ম্যাচ

লালমনিরহাট সীমান্তে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি, অস্ত্র রেখে পালাল বিএসএফ

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডোর শাহজালাল

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল