হোম > বিশ্ব > ভারত

বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়: বিজেপি নেত্রী

আমার দেশ অনলাইন

পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। ছবি: সংগৃহীত

কালীপূজা ও দীপাবলিকে ঘিরে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যেই অদ্ভুত এক দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। তার দাবি, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। তার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

সম্প্রতি টালিগঞ্জের একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিজেপির এই বিধায়ক। সেখানে বক্তব্য দেওয়ার সময় তার সামনেই বিকট শব্দে একটি বাজি ফেটে ওঠে। তবে এতে বিচলিত না হয়ে বক্তব্য চালিয়ে যান তিনি। একপর্যায়ে হাসিমুখে বলেন, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়।

বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়ে পাপিয়া অধিকারী আরো বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেও বাজি ফাটানোর কথা বলেছেন। বাজি ছাড়া কি কালীপূজা সম্পূর্ণ হয়? তাই উৎসবে বাজি ফাটাতে হবেই। তবে এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের নির্দেশনা এবং প্রচলিত নিয়মকানুন মেনে চলার কথাও উল্লেখ করেন তিনি।

এর আগে আমহার্স্ট স্ট্রিট ও খালিষানিসহ বেশ কয়েকটি বড় পূজামণ্ডপ উদ্বোধন করতে গিয়ে কালীপূজায় আতশবাজি ফাটানোর প্রসঙ্গ তুলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিয়ে আইন মেনে বাজি ফাটানোর নির্দেশনা দেন। একই সঙ্গে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানান।

মুখ্যমন্ত্রীর এই সতর্কতামূলক বক্তব্যের বিপরীতে বাজি ফাটালে রোগ সেরে যাওয়ার বিষয়ে পাপিয়া অধিকারীর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে তার দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এআরবি

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে খরচ ৭৫ হাজার ডলার

জনপ্রিয় হচ্ছে ‘নাতি-নাতনি ভাড়া’ নেওয়ার ব্যবসা

বাইনোকুলারে দেখেছি, ভারতে প্রবেশের জন্য ওত পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু

বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলেন সোনিয়া, ‘দিল মে বাবর’ বলে বিজেপির কটাক্ষ

যুক্তরাষ্ট্রে দীপাবলি উৎসবে হামলা, ভারতীয়দের বহিষ্কারের দাবি

‘আগামী লোকসভা নির্বাচনেই মোদি সরকারের পতন হবে’

ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী