হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননের মানচিত্রে নতুন করে রেখা টানতে চায় ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে নতুন করে উত্তেজনা বাড়ার মধ্যে দেশটির ভেতরে ইসরাইলের সীমান্ত লিতানি নদী পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ। খবর আলজাজিরার

একটি ইসরাইলি রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, লেবাননে চলমান সামরিক অভিযান “সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়” শেষ হওয়া উচিত, যেখানে শুধু হিজবুল্লাহ নয়, ইসরাইলের সীমান্তও পরিবর্তিত হবে।

তিনি স্পষ্টভাবে বলেন, “আমি পরিষ্কারভাবে বলছি—নতুন ইসরাইলি সীমান্ত লিতানি নদী পর্যন্ত হওয়া উচিত।”

এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইসরাইল লিতানি নদীর ওপর গুরুত্বপূর্ণ সেতুগুলোতে হামলা চালিয়েছে। এতে দক্ষিণ লেবাননের কিছু অংশ দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে সম্ভাব্য স্থল অভিযানের পূর্বাভাস হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি “স্থল আক্রমণের প্রস্তুতি” হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা