হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা, জাতিসংঘের উদ্বেগ

আল-জাজিরা

ছবি: আলজাজিরা

লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুনরায় হামলা শুরুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানান।

স্টিফেন দুজারিক বলেন, হুতিদের এই নতুন হামলা ইয়েমেনকে আঞ্চলিক সংঘাতের আরো গভীরে টেনে নিয়ে যেতে পারে। এতে দেশটির শান্তির সম্ভাবনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে এর ফলে বড় ধরনের অর্থনৈতিক, মানবিক ও পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।

জাতিসংঘের মুখপাত্র জোর দিয়ে বলেন, বাব আল-মান্দেব প্রণালিসহ আশপাশের সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ চলাচল ও চলাচলের স্বাধীনতা সম্পূর্ণ পুনরুজ্জীবিত করতে হবে।

এই সংকটময় পরিস্থিতিতে সহিংসতা বন্ধ করে অবিলম্বে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস।

এএম

হরমুজ দিয়ে ১০০ কোটি ব্যারেলের বেশি তেল পরিবহনের দাবি যুক্তরাষ্ট্রের

বাব আল-মান্দেবে তীব্র সংঘর্ষ, সাত হুথি সদস্য নিহতের দাবি ইয়েমেন সরকারের

রিয়াদ বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, সৌদির বিভিন্ন স্থানে সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় বাইরের কোনো শক্তি নাক গলাতে পারবে না: ইরান

সংলাপ-কূটনীতিই শান্তির পথ, আরাগচিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সৌদিকে এফ-৩৫ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি ইসরাইলের

মক্কায় হামলাকে মহাপাপ বললেন হারামাইনের দুই ইমাম

জ্বালানি সংকটে ইউরোপ, বাড়ছে মূল্যস্ফীতির চাপ

‘ইয়েমেন ইরানের দরকষাকষির হাতিয়ার নয়’

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ বার হামলা চালিয়েছে সৌদি আরব