হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দুবাইয়ে ওরাকল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে তারা দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকলের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

এর আগে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং কেন্দ্রেও হামলা চালিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র-সম্পর্কিত প্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ডেটা সেন্টার ও প্রযুক্তি স্থাপনাগুলোকে “কৌশলগত লক্ষ্য” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করেছে এবং প্রযুক্তি অবকাঠামোর ওপর হামলার ঝুঁকি বেড়েছে, যা বৈশ্বিক ডিজিটাল পরিষেবা ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত