হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পশ্চিম ইরাকে হামলায় হাশেদ আল-শাবির ১৫ যোদ্ধা নিহত

আমার দেশ অনলাইন

ইরাকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক হামলায় সাবেক আধা সামরিক জোট হাশেদ আল-শাবির একজন কমান্ডার এবং আরও ১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হতাহতের নতুন সংখ্যা তুলে ধরা হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়েছিল।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ। তবে এতে ইরানপন্থি কিছু গোষ্ঠীও রয়েছে।

এসআর

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই