হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল–যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব বন্ধের হুমকি হুথিদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা দ্বিতীয় মাসে পড়েছে। আর মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইতোমধ্যে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করেছে ইরান, আর ইরানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরাইল–যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে বাব আল–মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে হুথিরা। খবর আলজাজিরার।

ইয়েমেনের সানা থেকে আলজাজিরার প্রতিবেদক ইউসেফ মাওরি জানান, দক্ষিণ ইসরাইলে হুতিদের হামলা বর্তমানে আরো তীব্র হয়েছে।

হুথি নেতারা জানিয়েছেন, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা বন্ধ হবে না। প্রধান দাবির মধ্যে রয়েছে—ইসরাইলকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরায়েলের অংশগ্রহণ বন্ধ রাখতে হবে।

হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি বলেন, সংঘাত আরো বাড়ানোর জন্য তাদের হাতে এখনো বিভিন্ন কৌশল ও পদক্ষেপ রয়েছে। তার মতে, এর একটি হতে পারে বাব আল–মান্দেব প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত