হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘অধিকার নিশ্চিত না হলে কোনো চুক্তি অনুমোদন করবে না ইরান’

আমার দেশ অনলাইন

ছবি: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি অনুমোদন করা হবে না।

রোববার তিনি বলেন, ‘আমরা কোনো চুক্তি অনুমোদন করব না, যতক্ষণ না নিশ্চিত হচ্ছি যে ইরানি জনগণের অধিকার সুরক্ষিত হয়েছে।’

গালিবাফ আরও বলেন, কূটনৈতিক আলোচনায় যুক্ত ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের বক্তব্য বা প্রতিশ্রুতির ওপর আস্থা রাখেন না। খবর আলজাজিরার।

এ ছাড়া তিনি জানান, ইরানের সপ্তম উন্নয়ন পরিকল্পনায় সম্ভাব্য সংশোধনগুলো বিশেষায়িত সংসদীয় কমিটিগুলো পর্যালোচনা করবে। এসব পর্যালোচনায় যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুনর্গঠনের বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

তার এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে।

এসআর

লেবাননে সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজ প্রণালি পার হয়েছে ২৮টি জাহাজ: আইআরজিসি

খসড়া প্রস্তাবে ১২০০ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

লেবাননের প্রতি মিশরের সংহতি, ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি

দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরাইলি সেনা নিহত

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের ৯ সিরীয় শরণার্থী নিহত

ইসরাইলকে বাঁচাতেই ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী

হামলার চেয়ে চুক্তিতে আগ্রহী ট্রাম্প

ইরান যুদ্ধে আমেরিকার জড়ানো উচিত হয়নি: ট্রাম্প