হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে জড়াচ্ছে ইউক্রেন

আল-জাজিরা

ছবি: রয়টার্স

কাস্পিয়ান সাগরের দক্ষিণ দিকে ইরানের অংশে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরান। এ ঘটনাকে কেন্দ্র করে তেহরান কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

ফরাসি বা আন্তর্জাতিক বার্তা সংস্থার বরাতে জানা যায়, এ ধরনের ঘটনা এটিই প্রথম। হামলাটি নতুন করে পুনরাবৃত্তি হতে পারে—এমন গভীর উদ্বেগ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, তারা ঘটনাটির তীব্র প্রতিবাদ জানাতে ইরানে নিযুক্ত ইউক্রেনের শীর্ষ কূটনীতিককে তলব করেছে।

দেশটির মতে, কাস্পিয়ান সাগরে এই হামলা জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে জানানো হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধানের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। ফোনালাপে তিনি এই হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সোচ্চার হওয়ার ও আনুষ্ঠানিক নিন্দা জানানোর আহ্বান জানান।

অন্য এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল নিন্দার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এতে ইউক্রেনের এই পদক্ষেপকে ইরানের বিরুদ্ধে ‘শত্রুতাপূর্ণ আচরণ’ বলে আখ্যা দেওয়া হয়েছে এবং কড়া হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি ইরানের জন্য অত্যন্ত সংকটময় মুহূর্তে ঘটেছে। দেশটি বর্তমানে মার্কিন নৌ-অবরোধের কারণে সামুদ্রিক বাণিজ্যে এমনিতেই মারাত্মক চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে কাস্পিয়ান সাগরে ইউক্রেনীয় হামলা দেশটির নিরাপত্তায় নতুন চিন্তা জোগাচ্ছ।

এএম

ইরানে কেমন আছেন ইহুদিরা

তেহরানে বৈঠকে ইরান ও মক্কা চুক্তিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা

সরবরাহ সংকটের শঙ্কা, সিঙ্গাপুরে অপরিশোধিত তেল মজুত করবে সৌদি আরামকো

তাঁবুতে আগুন দিল ইসরাইল, খোলা আকাশের নিচে ৮০০ ফিলিস্তিনি

ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনের ‘গরিবের ডাক্তার’

ইসরাইলের নির্বাচনি ফলাফলে ইরানের ‘কিছুই যায় আসে না’

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই ইসরাইলের

ইরান অভিযান নিয়ে ইসরাইলের সেনাপ্রধান ও নেতানিয়াহুর বিরোধ

হুথিরা যেভাবে সৌদি আরবের জন্য বড় হুমকি হয়ে উঠল

ইরানের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মক্কা জোটের প্রতিনিধিরা