হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান ইস্যুতে নেতানিয়াহু-ট্রাম্পের উত্তপ্ত বাক্যবিনিময়

আমার দেশ অনলাইন

বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহান্তে দুই নেতার এক ফোনালাপে এ নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়।

ইসরাইলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ সূত্রের বরাত দিয়ে জানায়, ফোনালাপটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এক সূত্র একে ‘নরকতুল্য চিৎকার-চেঁচামেচিতে ভরা কথোপকথন’ বলে বর্ণনা করেছে। তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ভুয়া খবর ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমস জানায়, ইরানে ফের সামরিক অভিযান চালাতে ট্রাম্পকে প্রতিদিনই চাপ দিচ্ছেন নেতানিয়াহু। তবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো নতুন হামলার বিরোধিতা করে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, ইরান সংকটের অবসানে ইতিবাচক অগ্রগতি হওয়ায় নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা আপাতত কম। একই অবস্থান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এখনই বড় ধরনের সামরিক অভিযান শুরুর প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। তবে ইরান মার্কিন নির্ধারিত ‘রেড লাইন’ অতিক্রম করলে জবাব দিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে ইরান সংকট নিরসনে মধ্যস্থতা প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরান উভয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে কাতার। তবে চুক্তির সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে কূটনৈতিক উদ্যোগ ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের স্থায়ী সমাধান এখনো হয়নি।

সূত্র: আনাদোলু

আরএ

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

যুদ্ধের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে চায় ইরান

ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

গাজায় বন্যায় তলিয়ে গেছে ৭০ হাজার তাঁবু, জরুরি সহায়তা নিয়ে এগিয়ে এল কাতার

বিপর্যস্ত অর্থনীতি নিয়েও নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জে ট্রাম্প

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যার পর লাশ দিচ্ছে না ইসরাইলি বাহিনী

নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের নিয়ে যে পদক্ষেপ নিলেন আইজেনকোট

উপসাগরীয় দেশগুলোর যৌথ প্রতিরক্ষা জোরদার, কুয়েতে নতুন সামরিক সদর দপ্তর

ইসরাইলে নেসেটের স্পিকার কেন দ্রুত বদলাতে চায় বিরোধীরা

ইরানে আগের চেয়ে পাঁচ গুণ বড় হামলার হুমকি ট্রাম্পের