হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে প্রতি পাঁচজনের একজনকে জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

লেবাননে চলমান সংঘাতের মধ্যে দেশটির প্রতি পাঁচজনের একজন জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য জোরপূর্বক স্থান ত্যাগের নির্দেশনা আরো সম্প্রসারণ করেছে। লিতানি নদী থেকে শুরু করে জাহরানি নদীর উত্তরের এলাকাগুলো পর্যন্ত এই নির্দেশনা কার্যকর হয়েছে, যা প্রায় ১,৪৭০ বর্গকিলোমিটার এলাকা—অর্থাৎ লেবাননের মোট ভূখণ্ডের প্রায় ১৪ শতাংশ জুড়ে বিস্তৃত।

মানচিত্রে দেখা যায়, দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অঞ্চলে বহু গ্রামকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে লিতানি নদীর আশপাশ এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস্তুচ্যুতির মাত্রা সবচেয়ে বেশি।

এই পরিস্থিতিতে উপকূলীয় শহর সাইদা (সিডন), নাবাতিয়েহ ও আশপাশের অঞ্চলে ব্যাপক জনচলাচল লক্ষ করা যাচ্ছে, যেখানে মানুষ নিরাপদ স্থানের সন্ধানে উত্তর দিকে সরে যাচ্ছে।

এ ধরনের ব্যাপক বাস্তুচ্যুতি চলমান সংঘাতের তীব্রতা ও মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে। এতে দেশের অবকাঠামো, অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে।

ইরানকে পুরোপুরি ধ্বংসের হুমকি ট্রাম্পের

ইরানকে ‘ধ্বংসের’ হুমকি, ট্রাম্পের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের

‘যুদ্ধের মধ্য দিয়ে বৈশ্বিক পরাশক্তিতে পরিণত হয়েছে ইরান’

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে নিজেদের সংকটে ফেলেছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

নির্বাচনে ধাক্কা খেয়ে যুক্তরাষ্ট্রে আরো কোণঠাসা হচ্ছে ইসরাইল

সৌদি-পাকিস্তানের সঙ্গে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করল তুরস্কের পার্লামেন্ট

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের