হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে বসবাসরত আমেরিকানের বাড়ি থেকে জিনিসপত্র ছুড়ে ফেলল ইসরাইলি সেনা

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বাড়ি থেকে মালপত্র ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। রয়টার্সের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ইসরাইলি সেনা একটি বাড়ির বারান্দা থেকে বিভিন্ন জিনিসপত্র নিচে ছুড়ে ফেলছেন। অন্য একটি দৃশ্যে বাড়ির বাইরে থাকা একটি কূপের মধ্যে কিছু সামগ্রী ছুড়ে ফেলতে দেখা যায়।

ঘটনাটি কুসরা এলাকায় ফিলিস্তিনি বাড়িঘর ঘিরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের চলমান চাপ ও উত্তেজনার মধ্যে ঘটেছে। সম্প্রতি ওই এলাকায় কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে বসতি স্থাপনকারীদের অবস্থানের কারণে বাসিন্দাদের চলাচল ও দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভিডিওতে থাকা ঘটনাকে কেন্দ্র করে ফিলিস্তিনি-আমেরিকান লুই রিদি ইসরাইলি সেনাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ওই বাড়িগুলোর একটি তার ভাই রায়েদ রিদির। রিদি যুক্তরাষ্ট্র থেকে কুসরায় ফিরে এসেছেন, কারণ তার পরিবারের বাড়িটি এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের ঘেরাওয়ের মধ্যে রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুসরায় কয়েকটি ফিলিস্তিনি বাড়ি ঘিরে বসতি স্থাপনকারীদের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরাইলি সেনা মোতায়েন করা হলেও এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ভিডিওতে উঠে আসা ঘটনাগুলো তারা পরীক্ষা করে দেখছে। সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের চাপ ও সহিংসতার অভিযোগ বাড়তে থাকায় কুসরার পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক নজরে এসেছে।

লুই রিদি এর আগে নিজের বাড়ির ছাদে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছিলেন। তার আশা ছিল, এতে বসতি স্থাপনকারীদের বাড়িটি দখলের চেষ্টা থেকে বিরত রাখা যাবে। তবে পরদিনও একজন ইসরাইলি বসতি স্থাপনকারী তার জমিতে প্রবেশ করলে রিদির সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়, যার ভিডিওও রয়টার্স ধারণ করেছে।

কুসরার সাম্প্রতিক ঘটনাগুলো অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি বাড়িঘর ও জমি ঘিরে দীর্ঘদিনের বিরোধ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতার অভিযোগকে আবারো সামনে নিয়ে এসেছে।

সূত্র: রয়টার্স

এআরবি

পশ্চিমবঙ্গে থাকতে হলে ‘বন্দে মাতরম’ গাইতে হবে—শুভেন্দুর হুঁশিয়ারি

ইলিশের জন্য হাহাকার, শূন্য বরিশালের আড়ত

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

এশিয়ান গেমস হকিতে দুই সহোদরের স্বপ্ন

বাড়ির স্বপ্ন বাদ দিয়ে কেন শেয়ারবাজারে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের জেন-জি’রা

কামড় দিয়েও সুয়ারেজ এরচেয়ে কম শাস্তি পেয়েছিলেন

শুরুতেই অঘটনের শিকার ম্যানইউ

প্রধানমন্ত্রীর সফর খেলা না, প্রস্তুতির বিষয় আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চাঁদা চেয়ে চিকিৎসককে মারধর, ছাত্রদল নেতা বহিষ্কার

রাসুলুল্লাহ (সা.)-এর প্রশ্নোত্তরভিত্তিক শিক্ষাপদ্ধতি আধুনিক শিক্ষায় দিশা দিতে পারে