হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শাসকরা শুধু ইরান বা ইসলামি প্রতিরোধের শত্রু নয়, তারা গোটা মুসলিম উম্মাহর শত্রু।

রোববার ‘ইউনিটি উইক’ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোর নেতাদের ‘প্রকৃত শত্রু’ চিহ্নিত করে তাদের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম উম্মাহর সমস্যার সমাধান নিহিত রয়েছে ঐক্য, পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার মধ্যে। মুসলিম দেশগুলোর মধ্যে ধর্মীয় ও মতাদর্শগত পার্থক্যের পাশাপাশি জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক বিভেদকেও শত্রুরা কাজে লাগিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে।

খামেনি আরো বলেন, ইরানে মুসলিম ঐক্যের একটি সফল দৃষ্টান্ত রয়েছে এবং শত্রুদের ষড়যন্ত্র সেখানে তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে বিভেদ উসকে দিয়ে মুসলিম উম্মাহকে দুর্বল করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

সূত্র: প্রেস টিভি/আনাদোলু

আরএ

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু

ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছি, আবারো চালাব: ট্রাম্প

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

তুরস্ক-লিবিয়া সামুদ্রিক চুক্তি অনুমোদন, নিন্দা জানাল ইসরাইল

ভবিষ্যৎ নিয়ে লড়াই করছে ইসরাইল, অস্তিত্বের প্রশ্নে বিভক্ত দুই শিবির

হরমুজে জাহাজ চলাচলে সহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের

ইরান সম্পর্কে ভুল ধারণা কেন বিপজ্জনক

সুর নরম করলে ট্রাম্পকে আরেকবার সুযোগ দেবে ইরান

নেতানিয়াহুকে ঠেকাতে এবার ‘অবশ্যই’ ভোট দেবেন ফিলিস্তিনিরা

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থীকে আটক করল ইসরাইল