হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের জেরে ইরানের জিডিপি কমল ১০ শতাংশের বেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুদ্ধের জেরে ইরানের মাথাপিছু আয় কমেছে ১০ শতাংশেরও বেশি। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ ইরানে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং এর অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে, মার্চ মাসের শেষ থেকে জুন মাসের শেষ পর্যন্ত দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে পুরো ২০২৬ সালজুড়ে ইরানের অর্থনীতি প্রায় ৫ দশমিক ৪ শতাংশ থেকে ৬ দশমিক ১ শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে।

যুদ্ধ ও নিষেধাজ্ঞার ধাক্কায় ইরানি রিয়ালের ঐতিহাসিক দরপতন ঘটেছে এবং স্থানীয় মুদ্রার মান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মূল্যস্ফীতি প্রায় ৬৮ দশমিক ৯ শতাংশের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সূত্র: ডন

আরএ

ইরান যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান কাতারের

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮০ হুথি যোদ্ধা নিহত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ সদস্যসহ নিহত ৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় চীনকে ঘিরে নতুন সমীকরণ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৮ বার হামলা চালিয়েছে সৌদি আরব

হরমুজে জাহাজ চলাচল নিয়ে পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের তীব্র লড়াই, অগ্রগতি নেই কোনো পক্ষের

এখনো আলোচনার সুযোগ খুঁজছে যুক্তরাষ্ট্র-ইরান

আলেপ্পোর কাছে সিরীয় সেনাঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ