হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে ‘মোসাদ-সংশ্লিষ্ট’সহ ৩৫ সন্দেহভাজন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে “মোসাদ-সংশ্লিষ্ট” ব্যক্তি, অস্ত্র চোরাকারবারি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যও রয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-তে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই গ্রেপ্তার অভিযান দেশের ছয়টি প্রদেশে পরিচালিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তাদের কার্যক্রম দীর্ঘদিন ধরে নজরদারির আওতায় ছিল।

তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিস্তারিত পরিচয় বা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: আল-জাজিরা

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ১৬

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

স্টারমারকে সময় বেঁধে দিল মন্ত্রিসভা

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’