ইয়েমেনে অব্যাহত হামলা ও অবরোধের জেরে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা। তাদের দাবি, সৌদি আরবের গভীরে জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হলে দেশটির অর্থনীতি ‘ধ্বংস হয়ে যেতে পারে’।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের জ্যেষ্ঠ রাজনৈতিক ও সামরিক নেতারা এক যৌথ বিবৃতিতে সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে দাবি করা হয়, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ ড্রোন সৌদি আরবের এমন সব স্থানে পৌঁছাতে সক্ষম, যেখানে দেশটির কর্মকর্তারা নিরাপত্তার জন্য আশ্রয় নেওয়ার চেষ্টা করতে পারেন।
হুথি নেতারা সতর্ক করে বলেন, ‘আপনারা সামান্যতম বোকামি করলেও এর জন্য চড়া মূল্য দিতে হবে।’
তারা আরো দাবি করেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী প্রতিরোধের ক্ষেত্রে একটি ‘নতুন সমীকরণ’ তৈরি করেছে।
সূত্র: মিডল ইস্ট আই
আরএ