হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়।

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবিলায় বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করেছে।

এসআর

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত