হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান আলোচনায় ফিরল কি না, আমার কিছু যায় আসে না: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান পুনরায় আলোচনার টেবিলে ফিরল কি না, তা নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

ইসলামাবাদে দুই পক্ষের উচ্চপর্যায়ের বৈঠক কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ইরান আলোচনায় ফিরে আসুক বা না আসুক, তাতে আমার কিছু যায় আসে না।’

ফ্লোরিডা থেকে ফিরে ওয়াশিংটন ডিসির কাছে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনাকে ‘বন্ধুত্বপূর্ণ’ বলে অভিহিত করেছিলেন এবং ধারণা করেছিলেন ইরান হয়তো চুক্তিতে আসবে। তবে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তিনি অবস্থান পরিবর্তন করেন। তেহরানকে ‘মরিয়া’ উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা যদি আর ফিরে না আসে, তাতেও তার কোনো সমস্যা নেই।

ট্রাম্পের এমন অনমনীয় মনোভাবের পরপরই ইরানের বিরুদ্ধে কঠোর নৌ অবরোধের ঘোষণা দেওয়া হয়। ওয়াশিংটনের দাবি, ইরান তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করতে রাজি না হওয়াতেই এই অচলাবস্থা তৈরি হয়েছে।

সূত্র : বিবিসি বাংলা

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা হয়নি

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান আযাদ

কুড়িগ্রামে ধানের জমি থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক