হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয় ইরান

আমার দেশ অনলাইন

ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত ছাড়াও অন্যান্য সীমান্ত দিয়ে আমদানি বেড়েছে। এতে প্রমাণিত হয়, ইরান তার বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ নিয়ে উদ্বিগ্ন নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

আরেফ বলেন, ‘আমদানির এই প্রবণতা শত্রুপক্ষের নৌ অবরোধ নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই—এমন বার্তাই দিচ্ছে।’

গত ১৩ এপ্রিল ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুন মাসে অবরোধ প্রত্যাহার করে ওয়াশিংটন। তবে ওই সমঝোতা ভেস্তে যাওয়ার পর ১৪ জুলাই আবারও অবরোধ কার্যকর করা হয়।

এদিকে, সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় তেহরান ‘সব ধরনের উপায়’ ব্যবহার করবে।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী জাহাজে আগুন

যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইসরাইলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট

রিয়াদের বাণিজ্যিক এলাকায় ‘সন্ত্রাসী হামলার’ অভিযোগ সৌদি জোটের

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা