হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে মধ্যস্থতা নিয়ে যা জানাল পাকিস্তান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে এবং দুই দেশের মধ্যে আলোচনার আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আগ্রহের কথা জানিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আল জাজিরাকে বলেন, "সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে ইসলামাবাদ সবসময়ই আলোচনার আয়োজন করতে ইচ্ছুক। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান ধারাবাহিকভাবেই সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়ে আসছে।"

আন্দ্রাবির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি পাঁচ দিনের জন্য স্থগিত করেছেন। ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের "খুব ভালো" আলোচনা চলছে।

যদিও ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছে, তবে মার্কিন ও ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি—পাকিস্তান, মিশর ও তুরস্ক গত কয়েক দিন ধরে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দেশগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান করছে।

কিছু সংবাদ প্রতিবেদনে এমন আভাসও দেওয়া হয়েছে যে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে উভয় দেশের প্রতিনিধিদের একটি বৈঠক হতে পারে, যদিও কোনো পক্ষই এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি।

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা