হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন হামলায় হরমুজে ৫ বেসামরিক নাগরিক নিহত

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

হরমুজ প্রণালিতে গত সোমবার যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে ধ্বংস হওয়া নৌযানগুলো কোনো সামরিক বোট ছিল না বলে দাবি করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন হামলায় ধ্বংস হওয়া ছয়টি বোট ছিল বেসামরিক পণ্যবাহী ও যাত্রীবাহী নৌযান এবং এই হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক সামরিক কর্মকর্তা জানান, মার্কিন প্রতিবেদনের ভিত্তিতে পরিচালিত তদন্তে দেখা গেছে, ওমানের খাসাব উপকূল থেকে ইরানের দিকে আসা দুটি ছোট পণ্যবাহী নৌযানের ওপর মার্কিন বাহিনী হামলা ও গুলি চালিয়েছে।

ওই কর্মকর্তা মার্কিন বাহিনীর এই পদক্ষেপকে ‘বিপজ্জনক ও আনাড়ি আচরণ’ হিসেবে অভিহিত করে বলেন, ‘শত্রুপক্ষের এই তড়িঘড়ি আচরণ মূলত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ফাস্ট-বোট অপারেশন নিয়ে তাদের মনে থাকা চরম ভীতি ও দুঃস্বপ্ন থেকেই উদ্ভূত।’

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পোস্টে জানিয়েছিল, হরমুজ প্রণালি পুনরায় সচল করার অভিযানের সময় বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার চেষ্টার অভিযোগে ছয়টি ইরানি ফাস্ট-বোট লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ওই অভিযানে মার্কিন বাহিনীর ‘সি হক’ এবং ‘অ্যাপাচি’ অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল।

ওয়াশিংটনের দাবি অনুযায়ী, ‘অপারেশন ফ্রিডম’-এর আওতায় এই পানিপথটি নিরাপদ করতে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে ইরানের এই নতুন দাবির পরিপ্রেক্ষিতে সিভিলিয়ান বা বেসামরিক হতাহতের বিষয়টি নিয়ে অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

এএম

ইরান যুদ্ধের পর প্রথমবার রাশিয়ার তেল গেল জাপানে

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: পরিস্থিতি শান্ত করার আহ্বান সৌদি আরবের

আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: ইরান

তেল বিক্রিতে বাধা দিলেও সমস্যা নেই ইরানের: ট্যাংকার ট্র্যাকার্স

আমিরাতে হামলার দায় অস্বীকার করল ইরান

হরমুজে দক্ষিণ কোরিয়ার জাহাজে আগুন, তদন্তে সিউল

হরমুজ নিয়ন্ত্রণে নিতে ট্রাম্পের ‘অপারেশন ফ্রিডম’

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার জাহাজে বিস্ফোরণ ও আগুন

যুদ্ধজাহাজে ইরানি হামলার দাবি অস্বীকার করল যুক্তরাষ্ট্র