হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘মার্কিন যুদ্ধজাহাজ ডোবাতে দিন গুনছে ইরান’

আমার দেশ অনলাইন

ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি। ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য ইরান অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ওজমায়ি। হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রয়েছে বলেও জানান তিনি। তিনি যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেন বিশ্বাস না হলে যেন মার্কিন বাহিনী তাদের যুদ্ধজাহাজ নিয়ে এই জলপথের কাছে চলে আসে।

টেলিভিশনে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ওজমায়ি বলেন, ‘আমেরিকানরা যদি মনে করে হরমুজ প্রণালি উন্মুক্ত, তাহলে তারা আরও কাছে আসুক। মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

আইআরজিসির এই কমান্ডার দাবি করেন, ১৩ বিলিয়ন ডলার মূল্যের একটি মার্কিন যুদ্ধজাহাজকে অকার্যকর করে দেওয়া হয়েছে। হরমুজ প্রণালির কাছে আসার সাহস না পেয়ে জাহাজটি ওই জলপথ থেকে ৭০০ কিলোমিটার দূরে সরে গেছে বলেও দাবি করেন তিনি।

ওজমায়ি বলেন, ‘হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন যুদ্ধজাহাজগুলোর আসার অপেক্ষায় রয়েছি আমরা, যাতে সেগুলো ডুবিয়ে দিতে পারি। এই ঘটনা ঘটার মুহূর্ত গুনছি আমরা।’

এ সময় যুক্তরাষ্ট্র ও তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে ‘গণমাধ্যমে তথ্যপ্রবাহ বন্ধ’ করে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। তার দাবি, নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর যাতে বিশ্বের মানুষ জানতে না পারে, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ওজমায়ি আরো বলেন, এ পরিস্থিতিতে নিয়ম লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়া দুটি জাহাজের ঘটনার ভিডিও প্রকাশ করেছে আইআরজিসির নৌবাহিনী।

তবে মার্কিন যুদ্ধজাহাজ অকার্যকর হওয়া এবং সেটি হরমুজ প্রণালি থেকে সরে যাওয়ার বিষয়ে তার দাবির স্বাধীন কোনো সত্যতা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সূত্র: তাসনিম নিউজ

‘জাবল সাবির’-এর দিকে অগ্রসর হচ্ছেন হুথিরা, প্রচণ্ড লড়াই

বেসামরিক অবকাঠামোয় হামলা না চালাতে হুথিদের প্রতি মস্কোর আহ্বান

সৌদির বহু তেল স্থাপনা ও রিয়াদ বিমানবন্দরে আবার হুথিদের হামলা

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত লেগে ডুবল কনটেইনারবাহী জাহাজ

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া থেকে নেতানিয়াহুকে বিরত রাখার নেপথ্যে

সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা চলবে: হুথি বিদ্রোহীরা

ইরানে রাজতন্ত্রের সমর্থকের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের সামনে নতুন সুযোগ ও সম্ভাবনা

মহানবীকে (সা.) অবমাননায় ইরানি তরুণীর মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে হরমুজ নিয়ে ইরানের নতুন কৌশল