হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভবিষ্যৎ যুদ্ধের জন্য ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত রেখেছে ইরান: প্রতিরক্ষা মন্ত্রণালয়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভবিষ্যতে যুদ্ধ হলে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য ইরান নতুন অস্ত্র ও ‘আশ্চর্যজনক চমক’ প্রস্তুত করে রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালেই-নিক।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।

ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, তালেই-নিক জানান, যুদ্ধে ক্ষয়ক্ষতি হলেও সাম্প্রতিক যুদ্ধগুলো ইরানের সামরিক ও প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ২০২৫ সালের জুনে ইসরাইলের ইরানে বিমান হামলা চালানোর পর শুরু হওয়া ‘১২ দিনের যুদ্ধের’ পর ইরানের অস্ত্র উৎপাদন দ্বিগুণ হয়েছে।

তালেই-নিক আরও বলেছেন, ভবিষ্যৎ সংঘাতের জন্য নতুন অস্ত্র, সরঞ্জাম, প্রযুক্তি ও কৌশল প্রস্তুত করা হয়েছে, যেগুলো যুদ্ধক্ষেত্রেই ‘চমক’ হিসেবে দেখা যাবে।

 

সূত্র: মিডল ইস্ট আই

এমএমআর

হামলার মুখে আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে সৌদি

পশ্চিম তীরে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করল ইসরাইল

গাজা যুদ্ধ থেকে ফিরে এক ঘণ্টায় ২ ইসরাইলি সেনার আত্মহত্যা

আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে ইরানের ভবিষ্যৎ প্রজন্ম

ইরানে সরকার উৎখাতের অঙ্গীকার নেতানিয়াহুর, সফল হতে পারবেন কি

সৌদি যুবরাজের সামনে কী চ্যালেঞ্জ, কী সম্ভাবনা

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির

ইয়েমেন যুদ্ধে কার লাভ, কার ক্ষতি

লেবাননের একাধিক শহরে ইসরাইলের গোলাবর্ষণ

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু