হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে বিস্ফোরণের পর ১০০ শহরে সাইরেন, ক্ষতিগ্রস্ত হাইফা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান ও হিজবুল্লাহ থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরাইলে। এরপর থেকেই ইসরাইলের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়াও ধ্বংসাবশেষ পড়ে হাইফা উপসাগর এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। খবর আলজাজিরার।

ইসরাইলি গণমাধ্যম জানায়, ইরানের হামলার পাশাপাশি হিজবুল্লাহর রকেট হামলাও উত্তর ইসরাইল ও গালিলি অঞ্চলে সংঘটিত হয়েছে। এতে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে ওঠে।

এছাড়া ইসরাইলের সেনাবাহিনীও জানিয়েছে যে, ইরান থেকে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঢেউ সনাক্তের পর তেল আবিব, জেরুজালেম ও আশদোদসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

এদিকে, ইরান ও হিজবুল্লাহ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ হাইফা এলাকায় পড়ে বলে জানা গেছে। ইসরাইলি রেডিও জানিয়েছে, এসব ধ্বংসাবশেষের কারণে হাইফা উপসাগর এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

টিভির পর্দায় নারী এশিয়ান কাপের সঙ্গে থাকছে ইউএস ওপেনের লড়াই

আশুলিয়ায় এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার

আট লাখ হেক্টর চরভূমিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

যাত্রীবাহী বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহত

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, মা-দাদী আহত

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১