হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবের জুবাইলে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইরানের হামলা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের জুবাইল শিল্প নগরীতে অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে ইরান। ইরানের আইআরজিসি সৌদি আরবের জুবাইল অঞ্চলের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দায় স্বীকার করে বলেছে, এর আগে শিরাজে অবস্থিত ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

ট্রাম্প হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিলে, অন্যথায় হামলা আরও বাড়ানো হবে বলে জানান। এরপর ইরানের কর্মকর্তারা বারবার সতর্ক করে দিয়েছিলেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর ওপর যেকোনো হামলার জবাবে এই অঞ্চলের অবকাঠামোগুলোতে একই ধরনের হামলা চালানো হবে।

আইআরজিসি জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জুবাইলে অবস্থিত সাদরা, এক্সনমোবিল এবং ডার্ক কেমিক্যালসহ আমেরিকান কোম্পানিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

তারা আরও বলেছে, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে তারা আমেরিকান কোম্পানি শোরদান ফিলিপসের মালিকানাধীন জুয়াইমাহর একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকেও লক্ষ্যবস্তু করেছে।

তবে এই হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা

দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ হবে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে

প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনে জরুরি নির্দেশনা

সোবোসলাইয়ের শেষ মুহূর্তের গোলে লিভারপুলের নাটকীয় ড্র

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ